বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ১৫ হাজার ডলার জামানত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র দফতরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশকিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ‘বি-১’ বা ‘বি-২’ ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।

আগামী ২১ জানুয়ারি থেকে নতুন এ নীতি কার্যকর হবে ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর