বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

ইরানে দুর্বল অর্থনীতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভকে ঘিরে সহিংসতায় আরো দুইজন নিহত হয়েছেন বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে চলমান আন্দোলনে মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

এদিকে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে সতর্ক করে বলেন, ‘তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে’।

ট্রাম্প কীভাবে বা আদৌ হস্তক্ষেপ করবেন কি না—তা স্পষ্ট না হলেও তার এই মন্তব্যের পরই ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার ভেতরে থাকা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেন।
গত এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ২০২২ সালের পর ইরানে সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। ২০২২ সালে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। তবে বর্তমান আন্দোলন এখনো মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া বিক্ষোভের মতো এতটা বিস্তৃত বা তীব্র হয়নি। মাহসা আমিনিকে কর্তৃপক্ষের পছন্দ অনুযায়ী হিজাব না পরার অভিযোগে আটক করা হয়েছিল।

শনিবার ভোররাত পর্যন্ত সংঘটিত সহিংসতায় সহিংসতার মাত্রা আরো বেড়েছে। রাষ্ট্রায়ত্ত পত্রিকার খবরে বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্রের শহর কুমে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, নিহত ব্যক্তি শহরে হামলার উদ্দেশ্যে ওই গ্রেনেড বহন করছিলেন। সূত্র: এপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর