সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

থাইল্যান্ড ও কম্বোডিয়া কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়।

কয়েক বছর ধরে চলা এ সংঘর্ষ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় যুদ্ধবিমান ব্যবহার, রকেট হামলা ও ভারী গোলাবর্ষণের ঘটনাও ঘটে।

যুদ্ধবিরতি নিয়ে যৌথ বিবৃতিতে দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বলেন, ‘উভয় পক্ষ বর্তমান সেনা মোতায়েন অবস্থান বজায় রাখতে সম্মত হয়েছে এবং সতুন করে আর কোনো ধরনের সেনা মোতায়েন হবে না।’

এই যুদ্ধবিরতি স্থানীয় সময় দুপুর ১২টা (গ্রিনিচ মান সময় সকাল ৫টা) থেকে কার্যকর হবে।-সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর