বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
ছবি: দেশ টিভি

কার্যক্রম নিষিদ্ধ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেভিল হান্ট অপারেশন-২ এ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় দিনাজপুরের বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে হামলার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি পলাতক স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগসাজশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আলতাফুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর