বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প: বাড়িঘরে আগুন, আহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

জাপানের অওমোরি অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনার পর তা তুলে নেওয়া হয়। 

স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন হাজারো মানুষ।

অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন।
বিশেষজ্ঞরাও জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।-সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর