রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ অন্তত ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া নগরীর কাছে একটি বারে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তিন বছরের এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।  

শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে জানান, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি বারে চালানো এ হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু, ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছে।

ম্যাথে বলেন, শনিবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে একটি হোস্টেলের ভেতরে থাকা একটি ‘অনিবন্ধিত বারে’ তিনজন বন্দুকধারী হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থলে কয়েকজন পুরুষ পানাহার করছিলেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, আফ্রিকার শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটি দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার সঙ্গে লড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর