শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মেয়র মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

নির্বাচিত হলে যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি।

অপরদিকে মামদানির এই সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ ব্যাপারে প্রশ্ন করলে বুধবার নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”

মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।”

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনও ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি।

নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছর নিউইয়র্কে যান নেতানিয়াহু। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল, এএফপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর