শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদরদফতরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা কর্মকর্তা।

আজ সোমবার ( ২৪ নভেম্বর) সকালে ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদফতরের প্রবেশমুখে দুই আত্মঘাতী হামলাকারী অস্ত্রসহ আক্রমণ চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হামলায় জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গুলিতে হত্যা করা হয়েছে; তারা ভবনের ভেতরে ঢুকতে পারেনি। পাকিস্তান সরকার এ ঘটনাকে ‘ব্যর্থ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

ফেডারেল কনস্ট্যাবুলারি সীমান্ত এলাকায় সংঘাত, সন্ত্রাসী হামলা ও বড় ধরনের অপরাধ দমনে কাজ করে। পেশোয়ার অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। তালেবান সংশ্লিষ্ট তেহরিক-ই-তালেবান পাকিস্তান এখানকার বহু হামলার দায় স্বীকার করেছে।-সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর