বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পরবর্তী জলবায়ু সম্মেলন তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

আগামী বছর অর্থাৎ ২০২৬ এর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করবে তুরস্ক। আর এই সম্মেলনে সরকারি পর্যায়ের আলোচনায় নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। 

বার্ষিক কপ সম্মেলনগুলোই বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রধান আন্তর্জাতিক মঞ্চ। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয়ই কপ-৩১ আয়োজনের জন্য দরপত্র দেয় এবং কেউই সরে না দাঁড়ানোয় দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, নতুন সমঝোতা অনুযায়ী কপ-৩১ আয়োজন করবে তুরস্ক, আর সরকারি আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রাক–কপ আয়োজন করা হবে।

তিনি এটিকে তুরস্ক ও অস্ট্রেলিয়া—দুই দেশের জন্যই বড় জয় বলে মন্তব্য করেন।

এ দুই দেশকে এখন মাত্র এক বছরের মধ্যে এমন একটি আয়োজনের প্রস্তুতি নিতে হবে, যেখানে কয়েক হাজার প্রতিনিধি অংশ নেন এবং যেখানে জলবায়ু নীতিতে ঐকমত্যে পৌঁছাতে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।

অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বাউয়েন বলেন, আলোচনাটি এখনও সম্পূর্ণ হয়নি, তবে সমঝোতাটি অস্ট্রেলিয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি জানান, আলোচনা-পরিচালনার ক্ষেত্রে কপ সভাপতির সব ক্ষমতাই তার হাতে থাকবে—যেমন আলোচনার দায়িত্ব বণ্টন, সহ-সমন্বয়ক নিয়োগ, খসড়া নথি তৈরি এবং চূড়ান্ত ‘কভার ডিসিশন’ জারি করা। সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর