বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ ট্রাম্পের স্বাক্ষরে সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’ অবশেষে শেষ হতে যাচ্ছে। 

বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি সমঝোতা প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এই অচলাবস্থা নিরসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

৪৩ দিন ধরে চলা এই অচলাবস্থার কারণে হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন অথবা বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছিল।

প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে সমঝোতা প্রস্তাবটির পক্ষে ২২২ ভোট এবং বিপক্ষে ২০৯ ভোট পড়ে। ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একই প্রস্তাব অনুমোদন করেছিল।

হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্রের এই দীর্ঘতম সরকারি শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর