শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

ফিলিপাইনের পূর্ব উপকূলে সুপার টাইফুন ফাং-ওয়ং আঘাত হানার আগে আজ দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।-এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাসকারী চারমাগনে ভারিলা এএফপিকে জানান, দেশটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিনের ব্যবধানে এই সুপার টাইফুন আজ অরোরা প্রদেশে রাত ৮টা থেকে ১১টার মধ্যে আঘাত হানতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইনে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গত সপ্তাহে টাইফুন কালমায়েগির প্রভাবে ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

কালমায়েগির কারণে ক্ষতিগ্রস্ত সামার প্রদেশে আজ রোববার টাইফুন ফাং-ওয়ং-এর প্রভাবে একজন নারী নিহত হয়েছে।

সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো বলেন, ৬৪ বছর বয়সি এক নারী গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র যাচ্ছিলেন। তবে, কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসস্তূপ ও ভেঙে পড়া গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর