রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে।- খবর বার্তা সংস্থা এএফপি’র। 

শনিবার ( ১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর।

অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে।

গভর্নর এস আবদুল নাজির বলেন, ‘পদদলিত হয়ে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক— এই প্রার্থনা করি।’

ভারতে বড় ধর্মীয় উৎসব ও জনসমাবেশে প্রায়ই পদদলনের ঘটনা ঘটে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপথি বিজয়ের এক প্রচারণা সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়।

জুন মাসে, ওড়িশার উপকূলীয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে হঠাৎ ভিড় বেড়ে গেলে পদদলিত হয়ে মারা যান অন্তত তিন জন। এই ঘটনায় আহত হন আরও অনেকে।

এর আগের মাসে, দেশটির গোয়া রাজ্যে আগুনের ওপর হাঁটার এক জনপ্রিয় ধর্মীয় আয়োজনে হাজারো মানুষের ভিড়ে ছয় জন নিহত হন।

জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে কুম্ভমেলা উৎসবে ভোরবেলা পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর