বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪০ কোটি ভারতীয় বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন: মোদী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় আক্রমণের সম্মুখীন হয়েছেন।  

আজ ১৫ আগস্ট দিল্লির লাল কেল্লায় টানা ১১ বারের মত দেশটির স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদী।খবর এনডিটিভি

তিনি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১৫ বছরের শাসনামল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত।

হাসিনার ক্ষমতাচ্যুতির পরের দিনগুলো রক্তাক্ত ছিল, এই সংঘাতময় সময়ে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

এর জেরে গত সপ্তাহে ঢাকার রাজপথে আরো একবার বিক্ষোভে হয়, এই সময় হিন্দুদের লক্ষ্য করে সহিংসতার বিরুদ্ধে শত শত লোক প্রতিবাদ জানায়।

সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ যারা ঐতিহ্যগতভাবে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে সমর্থন করে আসছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, গত ৫ আগস্ট থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর