বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আফগানিস্তানে ১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ বঞ্চিত : ইউনেস্কো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:১৪ অপরাহ্ন

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির অন্তত ১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন বলে জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।

তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতায় ফিরে আসে। তাদের ক্ষমতায় ফেরার তিন বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকেও শিক্ষার্থীর উপস্থিতি ব্যাপকভাবে কমে গেছে। স্কুলে ১১ লাখেরও কম ছেলে মেয়ে উপস্থিত হচ্ছে।
সংস্থাটি আরো বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার ব্যাপকতার ক্ষতিকর পরিণাম নিয়ে ইউনেস্কো শংকিত। কারণ, এ জন্যে শিশু শ্রম ও বাল্য বিয়ে বেড়ে যাবে।

ইউনেস্কো বলছে, মাত্র তিন বছরে আফগানিস্তানের কার্যত কর্তৃপক্ষ গত দুই দশকের শিক্ষার দৃঢ় অগ্রগতি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন।

জাতিসংঘ সংস্থা বলছে, আফগানিস্তানে প্রায় ২৫ লাখ মেয়ে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এ সংখ্যা দেশটিতে স্কুলবয়সী মেয়ের প্রায় ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

বিশে^ আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ^বিদ্যালয় শিক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।
আর এ কারণে ২০২১ সাল থেকে অন্তত ১৪ লাখ মেয়ে ইচ্ছাকৃতভাবে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে ইউনেস্কো উল্লেখ করেছে।

এতে দ্রুতই উচ্চ-দক্ষ চাকুরিতে প্রশিক্ষিত স্নাতকের সংকট ঘটবে যা উন্নয়ন সমস্যাকে বাড়িয়ে দেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর