মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

আজ বুধবার (২২ অক্টোবর) ভোরে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।

কিয়েভের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতের রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ভবনটি পরে ধসে পড়ে, সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন ওই ভবনটির বাসিন্দা ছিলেন।

ক্লিচকো জানান, দিনিপ্রো জেলা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ১০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে।

জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে। দারনিতস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরেকটি ভবনে। সেখানকার আরও দুটি ভবনে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ভোরে অন্তত চারটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে। রাজধানীর বাইরে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার বলেন, ইজমাইল শহরে ড্রোন হামলায় জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি হয়েছে।

একই সময় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়। এই হামলাগুলোর সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানাচ্ছেন, যাতে রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতির আলোচনায় কৌশলগত সুবিধা পাওয়া যায়। সূত্র: আল- জাজিরা, রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর