বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

ইসরাইলি প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জানিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী একদিনে গাজার ১৫৩ টন বোমা ফেলেছে।

শক্তিশালী হওয়ার মাধ্যমেই শান্তি সম্ভব পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র থাকে, অন্য হাত শান্তির জন্য বাড়ানো থাকে। দুর্বলের সঙ্গে নয়, বলমানের সঙ্গেই শান্তি হয়। আজ ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

গাজায় অজ্ঞাত আক্রমণে দুই সৈন্য নিহত হওয়ার ঘটনায় গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। যদিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার তাদের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতি পণ্ড হওয়ার আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু সোমবার শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা) জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং (মার্কিন) প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এই অঞ্চলের উন্নয়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।

মুখপাত্র আরও জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী কয়েকদিনের জন্য ইসরায়েল সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে নেতানিয়াহু নিজেই নিশ্চিত করেন, এই সফর মঙ্গলবার থেকে শুরু হবে।

নেতানিয়াহু পার্লামেন্টে বলেন, আগামীকাল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসবেন এবং আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সামনে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কূটনৈতিক সুযোগ।

তিনি যোগ করেন, আমরা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব এবং সুযোগগুলো কাজে লাগাব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর