বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন, গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

স্পেনের বার্সেলোনায় ইসরায়ের বিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আটজনকে গ্রেপ্তার করা হয়েছেন এবং ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা এমন কিছু দোকানে ভাঙচুর চালায় যেগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে তারা দাবি করে। যদিও পুরো বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এবং তা মূলত শান্তিপূর্ণ ছিল।

মাদ্রিদ ও অন্যান্য স্পেনীয় শহর ছাড়াও রোম ও লিসবনে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল ‘গ্লোবাল সমুদ’ নামের ত্রাণবাহী নৌবহরকে ইসরায়েলের প্রতিহত করা। এই নৌবহরটি বার্সেলোনা থেকে যাত্রা করেছিল এবং গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ৪৯ জন স্পেনীয়র মধ্যে ২১ জন রোববার তেল আবিব থেকে স্পেনে ফিরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনার লক্ষ্যে আলোচকরা মিসরে একত্রিত হচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক বন্দিদের কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হতে পারে। তবে তার সরকারের সেনাবাহিনী এখনও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র:  আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর