শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পেরুতে জেন-জি বিক্ষোভে উত্তাল রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী আন্দোলন সপ্তাহের পর সপ্তাহ ধরে তীব্র হচ্ছে ।দেশটির জেন-জি তরুণরা স্থানীয় সময় শনিবারও প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাজপথে নামে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে, রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও।

দুর্নীতি, চাদাবাজি, সহিংসতাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণ প্রজন্ম। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না, জানায় পেরুর ‘জেন জি’ রা। বিক্ষোভকারীরা বলছে, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের ওপর চাপ সৃষ্টি করবে। অপরদিকে, সমালোচকরা বলছেন— এই আন্দোলনের অন্যতম কারণ প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা এবং দুর্নীতির অভিযোগও। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে, যদি জনগণের উদ্বেগগুলো আমলে না নেয় ক্ষমতাসীন সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর