শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সময় ট্রাম্পের সামনে বিরল খনিজ পদার্থ উপস্থাপন করেন তারা। 

গত বৃহস্পতিবার ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকের ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছেন, আর জেনারেল আসিম মুনির বাক্সটির দিকে ইশারা করছেন। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠককে কয়েক বছরের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন এবং পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সহজতর করার ক্ষেত্রে তার ‘সাহসী ও সিদ্ধান্তমূলক’ নেতৃত্বের প্রশংসা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, শেহবাজ শরীফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন, দেশটি যদি প্রাকৃতিক সম্পদ আহরণে সক্ষম হয়, তবে ‘ট্রিলিয়ন ডলারের’ সম্পদ অর্থনীতির আমূল পরিবর্তন আনতে পারে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা সই হয়েছে।- টাইমস অফ ইন্ডিয়া


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর