বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিএমপি-সিআইডিসহ পুলিশের প্রভাবশালী ২৯ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার রবিউল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মিরপুরের উপ-কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর