বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় আসছে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এতে ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে। খবর:রয়টার্স

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটিতে বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন।

এমন সময় ব্রিটিশ সরকার এই পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে, যখন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। স্টারমারের নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য— দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

এক কর্মকর্তার বরাতে প্রভাবশালী এই ব্রিটিশ পত্রিকাটি জানায়, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে।

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড বা ১০৩০ মার্কিন ডলার (বাংলাদেশি অর্থে প্রায় ১,২৫,৬২৪ টাকা)। আবেদনকারীর স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর