শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন তিনি।

এর আগে, জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দ্বি – রাষ্ট্রীয় (টু-স্টেট) সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো।

বিবিসি বলছে, এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে, যখন কি না সরকারগুলো বলছিল, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়ে স্বীকৃতি আসা উচিত।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে। যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। স্টারমার গাজা উপত্যকার দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।-৭১ টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর