বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
ছবি : দেশ টিভি

খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছে প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ জায়গাটি প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। দীর্ঘ প্রক্রিয়া শেষ করে রোববার সকালে প্লট মালিকদের জায়াগা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। কিন্তু শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে।

এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। উচ্ছেদ অভিযানে নিয়ে যাওয়া বুলডেজার ভেঙে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। পুলিশের ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর