শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেপালে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ, ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি নেতৃত্বাধীন এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে অন্তত ৪০ জনেরও বেশি আহত হয়েছে।

আজ সোমবার ( ৮ সেপ্টেম্বর) ভোর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে। তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে সংঘর্ষ সহিংস হয়ে ওঠে। রাজধানীর একাধিক স্থানে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ কারফিউ জারি করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

রাজধানীর সিভিল হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আহত বিক্ষোভকারীরা তাদের জরুরি বিভাগে উপচে পড়েছে। অনেকেই দমন-পীড়নের সময় গুরুতর আহত হয়েছেন।

বিক্ষোভকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ এবং ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ স্লোগান লেখা প্ল্যাকার্ড।

প্রসঙ্গত, এই ঘটনাটি নেপালের সাম্প্রতিক ইতিহাসে তরুণ-নেতৃত্বাধীন সবচেয়ে তীব্র বিদ্রোহগুলোর মধ্যে একটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর