বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এবার জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে নিউইয়র্কে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ বিতর্ক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ তালিকায় দেখা গেছে, ভারতের পক্ষ থেকে জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। এর আগে তালিকায় মোদির নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার জন্য।

২৬ সেপ্টেম্বর একই অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা। আর প্রথম দিন বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা এবং ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের কারণে দুই দেশের সম্পর্কে শীতলতা দেখা দেয়।

অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামের মতো পশ্চিমা দেশগুলো এ উদ্যোগ নিয়ে এগোতে পারে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর