শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

সামিট গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত দেখা গেছে, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান ৪৯তম স্থানে রয়েছেন।

গত বছর তিনি ফোর্বসের সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৪১তম স্থানে ছিলেন।

চলতি বছর মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভারিন ৪৩ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। তার সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে ব্যবসা রয়েছে।

জাপানের জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জেরা’র ২২% অংশীদারিত্ব রয়েছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের। তার মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল চালান।

এদিকে, সিঙ্গাপুরের তালিকায় আজিজের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার স্থান ২৭৯০তম দেখানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর