শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ৫ সেনা আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া হামলায় অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রয়টার্সের খবর অনুযায়ী, সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। বিমান ঘাঁটির দিকে কাতিউশা নামের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরাকি সামরিক বাহিনীর দুটি সূত্র বিষয়টি জানিয়েছে।

একটি সূত্র বলছে, দুটি রকেটই বিমান ঘাঁটির ভেতরে গিয়ে পড়েছে। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে এসব রকেট ছোড়া হয়েছে কিনা, তা স্পষ্ট না।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আহত আমেরিকানদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসব জানিয়েছেন তারা। এই তথ্য পরে আরও পরিবর্তন হতে পারে।

এরপরেই ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর