শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫১৫ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৩ জন রয়েছে। 

আজ শুক্রবার ( ২৯ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি রিভলবার, একটি ১২ বোর একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, একটি এলএম-১৬ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগজিন, সাত রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দু’টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর