সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীলঙ্কার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) শ্রীলঙ্কান পুলিশের গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ২০২৩ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে স্ত্রীর সম্মানে এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরের ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর বিক্রমাসিংহেকে হেফাজতে নেয়া হয়।

তিনি বলেন, আমরা তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবো। তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে জি-৭৭ সম্মেলন শেষে হাভানা থেকে ফেরার পথে বিক্রমাসিংহে লন্ডন যান। সেখানে বিক্রমাসিংহে ও তার স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।

বিক্রমাসিংহের দাবি, তার স্ত্রীর ভ্রমণ খরচ তিনি বহন করতেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে স্ত্রীর জন্য কোনো ব্যয় হয়নি।

তবে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগ করেছে, বিক্রমাসিংহে ব্যক্তিগত সফরে নিজের এবং স্ত্রীর ভ্রমণের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছেন। তার দেহরক্ষীদের বেতনও রাষ্ট্রীয় তহবিল থেকেই হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর