বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৮ মামলায় জামিন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

২০২৩ সালের মে মাসের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আটটি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট । খবর ন্যাশনের।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে বিচারপতি হাসান আজহার রিজভী ও বিচারপতি মুহাম্মদ আলী মাজহারও ছিলেন। এর আগে বেঞ্চে থাকা বিচারপতি মিয়ান গুল হাসান আওরঙ্গজেবকে সরিয়ে দিয়ে রিজভীকে অন্তর্ভুক্ত করা হয়।

শুনানির সময় বিশেষ প্রসিকিউটর জুলফিকার নাকভি আগের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণ হিসেবে অসুস্থতার ব্যাখ্যা দেন। প্রধান বিচারপতি তার ব্যাখ্যা কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করেন।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদার আদালতে জানান, বিদ্যমান সব নজিরই জামিন মঞ্জুরের পক্ষে যায়। আদালত শেষ পর্যন্ত রায় দেয়, জামিন শুনানিতে করা পর্যবেক্ষণ কেবল অস্থায়ী এবং চূড়ান্ত বিচারের ওপর কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মের সহিংসতা–সংক্রান্ত মামলাগুলির মধ্যে লাহোর কর্পস কমান্ডারের বাসভবনে হামলার মামলাও রয়েছে। এসব মামলায় ইমরান খানের জামিন আবেদন ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত প্রত্যাখ্যান করে। পরে ২০২৫ সালের ২৪ জুন লাহোর হাইকোর্টও আপিল খারিজ করে দেয়। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর