বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ জন, আহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের এক রেস্তরাঁর ভেতরে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত এবং আট জন আহত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনা দিকে ‘টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ’ নামে একটি রেস্তরাঁয় গুলি চলেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, গুলিতে নিহত তিন জনই পুরুষ। তাঁদের মধ্যে এক জনের বয়স ২৭ বছর। একজনের বয়স ৩৫ বছর। তৃতীয় জনের বয়স নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কমিশনার জানিয়েছেন, গুলি চালানোর নেপথ্যে কারা রয়েছেন, তা এখন জানা যায়নি।

তিনি জানান, বন্দুকধারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এরিমধ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোল মিলেছে। কি ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিলো, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি নিউইয়র্কের পুলিশ। আহত আট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন নারী রয়েছেন। পুলিশ বলছে, তাদের অবস্থ স্থিতিশীল। টিস আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। বেডফোর্ড এভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ে থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলো নিউইয়র্কের রেস্তরাঁয় ব্যবহার করা হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।

সিটি পুলিশ কমিশনার টিস বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, এ বছর নিউইয়র্ক সিটিতে সাত মাস শেষে এ ধরনের গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই ঘটনা নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা।

পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। এই রেস্তরাঁয় ২০২৪ সালের নভেম্বরে গুলি চালানোর ঘটনা হয়েছিলো। সে বার কেউ হতাহত হননি।

কমিশনার আরও বলেন, এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল। তিনি আরও বলেন, পুলিশ এখনও তদন্ত করছে এবং কেউ আটক হয়নি। তার কথায়, ‘আজ সকালে ঘটে যাওয়া এটা একটা ভয়াবহ ঘটনা এবং আমরা কী ঘটেছে তা তদন্ত করে দেখব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর