শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দিল্লি-ওয়াশিংটন সরাসরি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংঘাত নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় পদক্ষেপ নিল ভারতের সরকারি এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। বন্ধ করা হচ্ছে এয়ারলাইন্সটির দিল্লি-ওয়াশিংটন সরাসরি বিমান পরিষেবা। 

সংস্থাটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে সরাসরি কোনও বিমান চলাচল করবে না।

১ সেপ্টেম্বরের পর যারা দিল্লি-ওয়াশিংটন রুটে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা অথবা বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

কেন এ পরিষেবা বন্ধ করা হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছে এয়ার ইন্ডিয়া। বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার জেরে তৈরি হওয়া সমস্যা ও প্লেন ঘাটতির কারণে এ রুটের সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হচ্ছে।

কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পাকিস্তানের আকাশসীমা। এ অবস্থায় প্লেনগুলোকে অনেকটা বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এতে, পরিষেবা চালু রাখা অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

এছাড়া এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গত মাসে তাদের ২৬টি ৭৮৭-৮ মডেলের বোয়িং আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে, যা ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। ফলে এই বিমানগুলো এখন পরিষেবা দিতে পারবে না। ফলে এয়ার ইন্ডিয়ায় প্লেনের ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় অন্যান্য রুটে সঠিক পরিষেবা চালু রাখতে দিল্লি-ওয়াশিংটন ফ্লাইটগুলো বন্ধ রাখতে হচ্ছে।

তবে যাত্রীরা এখনও এক স্টপ ফ্লাইটে ওয়াশিংটন যেতে পারবেন যুক্তরাষ্ট্রের চারটি প্রবেশদ্বার- নিউইয়র্ক, নিউয়ার্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকো হয়ে, এয়ার ইন্ডিয়ার আন্তঃসংযোগকারী অংশীদার আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে। এতে যাত্রীরা একক ভ্রমণসূচি অনুযায়ী ভ্রমণ করতে পারবেন ও তাদের লাগেজ সরাসরি চূড়ান্ত গন্তব্যে পাঠানো হবে।

এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তারা উত্তর আমেরিকার ছয়টি গন্তব্যে নন-স্টপ ফ্লাইট চালু রাখবে, যার মধ্যে কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারও রয়েছে। সূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর