বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়ায় একটি ভবনের ৫ম তলার ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন- মো. জালাল উদ্দিন জুবায়ের, আব্দুল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াসির আরাফাত রিকু নামের আরেকজনকে ভর্তি করা হয়েছে বেসরকারি পার্কভিউ হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগ কর্মী মো. জালাল উদ্দিন জুবায়ের এর হাত ও মাথায় আঘাত লেগেছে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে।  কয়েকজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

কোটা আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা গিয়ে তাদের প্রতিহত করেছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাদের কয়েকজনকে ছাদ থেকে ফেলে দেয়।

মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার পলাশ অভিযোগ করেন, ছাত্রদল ও শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর