শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নেত্রকোনায় এনসিপির সমাবেশে বাবরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রায় সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে বাবরের নিজ জেলা নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন হয়।

খেলাফত আন্দোলনের সহকারি কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম, হেফাজত ইসলামের সদস্য সচিব মাজাহারুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য প্রত্যাহার করার দাবী জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর