বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ককি

ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, এই সংঘাত নিরসনে তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া যুদ্ধবিরতির আহ্বানই মূল ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এক হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশকে সরাসরি সংঘাতে পথে ঠেলে দেয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর