শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ব্যবসায়িক দ্বন্দ্বেই মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্বই মূল কারণ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

ডিসি জসীম জানান, গত ৯ জুলাই বিকাল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতোয়ালি থানান স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের তিন নম্বর গেটের সামনে এবং সংলগ্ন এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। বহু লোক একত্রিত হয়ে মো. সোহাগকে নির্মমভাবে আঘাত করে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকেই দুজনকে গ্রেফতার করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, ঘটনার পেছনে ভাঙারি ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করেছে। হত্যাকারীরা ও ভুক্তভোগী সোহাগ একসময় একসঙ্গে ব্যবসা করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে লেনদেন এবং অংশীদারত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা ভয়াবহ রূপ নিয়ে এ হত্যাকাণ্ডে রূপ নেয়।

“আমরা জানতে পেরেছি, যারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং যিনি মারা গেছেন, তারা আগে একসঙ্গে কাজ করতেন। পরবর্তীকালে আলাদা হয়ে গেলে দ্বন্দ্ব তৈরি হয়। আর সে দ্বন্দ্বের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে,” বলেন ডিসি জসীম।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন ১০ জুলাই ভুক্তভোগী সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-৭)। এরপর ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে— যাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব ও তিনজনকে করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিসি বলেন, “অপরাধের তদন্তে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। আমরা এখন পর্যন্ত নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হতে পারিনি, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা।”

সিসিটিভির ফুটেজ দেখেই আসামি গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সোহাগের এই হত্যাকাণ্ড, শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর