শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ৩৮ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২৬ এপ্রিল) দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইসলাম (৫৭), রফিকুল ইসলাম (৩৩), শ্রী কীর্তন মন্ডল (৩৫), পলাশ মোল্লা (২১), রিয়াজ (২৮),  ফেরদৌস (২০), রবিউল ইসলাম (৩০), রিপন (৪৫), আব্দুর রাহিম (২৭), কোরবান (৩৩), বোরহান (২৪), কাল্লু (৩০), কাঞ্চন (২৭), শিমুল (১৯), শাওন (১৯), শুভ (১৮), সোহান (১৮), সোহান (১৮), শান্ত (২২) ও সাগর (২১) ।

এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- কাইয়ুম (৩৩), রিফাত (২২), রাব্বি (২২), রিফাত (১৮), আশরাফুল (২২), ইয়াছিন (২০), ঝুটন দাশ (২৭), আরাফাত (২৪), মাসুদ পারভেজ (২২), সাইফুল আলম (৩৩), নাজেরা তাসরিয়ান (৩২), আব্দুল গফ্ফার (৩২), রিফাত (১৮), নাইব রহমান (৪০), সাগর ওরফে বেচু (২৮), বাবু (৩১), এমরান (৩২) ও মহিউদ্দিন বাবু ওরফে পিচ্চি বাবু (২৪)।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও হত্যা, দ্রুত বিচার আইন, মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। রোববার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর