বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এপ্রিলে ডিএমপির বিশেষ আদালতে ৫,২০৫টি ফৌজদারি মামলা নিষ্পত্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে গত মাসে ৫ হাজার ২০৫টি ফৌজদারি এবং ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আজ বুধবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, এপ্রিল মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ মোট ৫ হাজার ২০৫টি মামলা নিষ্পত্তি করে। আটক আসামির সংখ্যা ১০ হাজার ১৫৫ জন। আর কারাদ-প্রাপ্ত আসামির সংখ্যা ৫ হাজার ৮৯৪ জন। অর্থদ-ের পরিমাণ ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম ও বাজেয়াপ্তের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।

এপ্রিল মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় এপ্রিল মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়ের করা মামলার সংখ্যা ১ হাজার ৪৭০টি। এসব মামলায় আসামির সংখ্যা ১ হাজার ২১৬ জন এবং নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩০২টি। আদায়কৃত অর্থদ-ের পরিমাণ ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। আটক আসামিদের মধ্যে দু’জনকে কারাদ- দেওয়া হয়েছে।

ডিএমপিতে কর্মরত বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন অপরাধের বিচার তাৎক্ষণিকভাবে করছে। এতে মহানগরবাসীর মনে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস জাগ্রত হচ্ছে।

অন্যদিকে, অপরাধীদের মনে ভীতি সঞ্চার হচ্ছে; যা ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর