বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চোখের জন্য উপকারী যেসব ভিটামিন- খনিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

চোখ অমূল্য সম্পদ। এ কারণে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গের সুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ রাখেতে অনেকে শারীরিক ব্যায়াম, সুস্বাস্থ্যের উপর জোর দেন কিন্তু আলাদাভাবে চোখের যত্ন নেন না। চোখের সুস্বাস্থ্য বজায় রাখতে খাদ্যতালিকায় নির্দিষ্ট পুষ্টি যোগ করা জরুরি। এক্ষেত্রে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের সুস্বাস্থ্য বজায় রাখতে পাঁচটি ভিটামিন খুবই উপকারী। প্রাকৃতিক নানা উৎস থেকে শরীর এসব ভিটামিন গ্রহণ করে।

ভিটামিন  : ভিটামিন এ ‘ভিশন ভিটামিন’ হিসাবে পরিচিত। এই ভিটামিন চোখের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে। এই ভিটামিন রেটিনার কার্যকারিতা বাড়ায়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন ৯০০ মাইক্রোগ্রাম এবং প্রাপ্তবয়স্ক নারীদের ৭০০ মাইক্রোগ্রাম ভিটামিন নিশ্চিত করা জরুরি। এই পরিমাণ ভিটামিন এ পেতে খাদ্যতালিকায় যেসব খাদ্য রাখতে পারেন-

গাজর: গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন রয়েছে, যা ভিটামিন এ-এর ভালো উৎস। এই ভিটামিন, দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য।

আম এবং পেঁপে: গ্রীষ্মমণ্ডলীয় এই ফলগুলো শুধু খেতেই সুস্বাদু নয়, চোখের কার্যকারিতা উন্নত করতে বেশ কার্যকর।

শাকসবজি: পালং শাক, পাতাকপি এবং অন্যান্য শাক-সবজিতে ভিটামিন এ-এর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।

ভিটামিন

ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই উপাদান চোখকে ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে যা বয়স-সম্পর্কিত চোখের জটিলতা রোধ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন ই গ্রহণ জরুরি। এজন্য খাদ্যতালিকায় যা রাখতে পারেন-

পালং শাক:সুপারফুড পালং শাক ভিটামিন ই সমৃদ্ধ। এটি দৃষ্টিশক্তি উন্নত রাখতে ভূমিকা রাখে।

বাদাম: ভিটামিন ই সমৃদ্ধ বাদাম শুধু খেতেই সুস্বাদু নয়,চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্যও অপরিহার্য।

ভিটামিন সি : ইমিউন-বুস্টিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত ভিটামিন সি চোখের স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চোখের রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে পারে। প্রাকৃতিকভাবে ভিটামিন সি’য়ের চাহিদা পূরণে যেসব খাবার খেতে পারেন-

কমলা এবং লেবু: কমলা এবং লেবুর মতো সাইট্রাস ফল ভিটামিন সি সমৃদ্ধ। এসব ফল ছোখ ভালো রাখতে ভুমিকা রাখে।

জিঙ্ক

জিঙ্ক এমন একটি অপরিহার্য খনিজ যা চোখের স্বাস্থ্যসহ বিভিন্ন শারীরিক কার্যক্রমে অবদান রাখে।  দৈনন্দিন জিঙ্কের চাহিদা পূরণে খেতে পারেন-

ছোলা: জিঙ্ক সমৃদ্ধ ছোলা চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।

কাজুবাদাম: বাদাম জিঙ্কের একটি ভালো উৎস। এটিও দৃষ্টিশক্তি উন্নত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর