সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে এক অভিযানের সময় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুদকভ। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আরআইএ’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধ সংক্রান্ত একটি মিশনে অংশগ্রহণকালে প্রাণ হারান। তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।

কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী এবং ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং নাশকতা।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন প্রেস সার্ভিস। এর আগে তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।

পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, ইউক্রেন সংকট মূলত পশ্চিমা দেশগুলোর নীতির সরাসরি ফলাফল, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলো উপেক্ষা করেছে এবং ইউক্রেনকে একটি বিরোধী ঘাঁটিতে রূপান্তর করেছে।

তিনি আরও বলেন, যেকোনও শান্তি চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি ও ইউক্রেন সংকটের মূল কারণগুলোকে সমাধান করে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স, এএফপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর