বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নিউইয়র্কের মেয়র পদে মুসলিম নেতা জোহরান মামদানিকে বেছে নিল ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।

প্রাথমিক ফলাফলে এগিয়ে থেকে তিনি নিজেকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

চূড়ান্ত ফল প্রকাশে কিছুদিন সময় লাগলেও বিশ্লেষকরা বলছেন, দৈব কিছু না ঘটলে তিনিই হবেন ডেমোক্র্যাটদের চূড়ান্ত প্রার্থী।

৩৩ বছর বয়সী মামদানি একজন ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী এবং মুসলিম নেতা। তার এই উত্থানকে ঐতিহাসিক হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।

সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো একসময় ফেভারিট থাকলেও মামদানির পক্ষে ব্যাপক ভোট পড়ায় তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং মামদানিকে ফোন করে শুভেচ্ছা জানান।

কুওমো বলেন, মামদানি তরুণদের অনুপ্রাণিত করেছেন এবং একটি প্রভাবশালী প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার রাতে এক বক্তৃতায় মামদানি বলেন, ‘আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। আমি নিউইয়র্ক সিটির মেয়র পদে আপনাদের ডেমোক্র্যাটিক প্রার্থী হবো।’

প্রাথমিক গণনায় মামদানি পেয়েছেন ৪৩.৫ শতাংশ এবং কুওমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ ভোট। যেহেতু কেউই ৫০ শতাংশ ভোট পাননি, তাই র‍্যাঙ্কড-চয়েস ভোটিং অনুযায়ী দ্বিতীয় পছন্দের ভোট এখন গণনা করা হবে।

এতে মামদানির জয়লাভের সম্ভাবনাই বেশি বলে পূর্বাভাস।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফল অন্য প্রগতিশীল প্রার্থীদের জন্যও অনুপ্রেরণা হবে।

বিল ক্লিনটনের মতো প্রভাবশালী মহলের সমর্থন কুওমোর পেছনে থাকলেও মামদানির তৃণমূল জনপ্রিয়তা বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা, সব পূর্বাভাসকে ছাপিয়ে গেছে।

মামদানি বলেন, ‘আমি সকল নিউইয়র্কবাসীর মেয়র হবো। আপনি আমাকে ভোট দিন বা কুওমোকে দিন, কিংবা কাউকেই না দিন—আমি সবাইকে নিয়েই এগোতে চাই।’ সূত্র : গার্ডিয়ান


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর