বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের বাসিজ মিলিশিয়ার সদরদপ্তর এবং এভিন কারাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ— এভিন কারাগারে রাজনৈতিক বন্দী ও সরকারবিরোধীদের আটক রাখা হয়।

বিবিসি নিশ্চিত করেছে, হামলার সময় এভিন কারাগারের প্রধান ফটকে একটি বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।

হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‌ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। দেশটির স্বেচ্ছাসেবী সশস্ত্র মিলিশিয়াগোষ্ঠী বাসিজের সদরদপ্তর, এভিন কারাগার, ইসরায়েলকে ধ্বংসের সময়গণনা করা ঘড়ি, বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তরসহ আরও কিছু সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সম্পর্কিত বার্তা সংস্থা ফারসও জানিয়েছে, এভিন কারাগারের প্রবেশদ্বার সম্ভবত ড্রোন বা সীমিত বিস্ফোরক ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বন্দির পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর