মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাদ্দাম হোসেনের মত খামেনির পরিণতি হতে পারে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের হামলা চলমান থাকবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি্র পরিণতি ২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া ইরাকি নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে।

আজ মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।

কাৎজ বলেন, ‘আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করে দিচ্ছি—যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিণাম ভালো হবে না।’

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েল দেশটির ওপর হামলা শুরু করার পর থেকে বেশ কয়েকজন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করে কাৎজ বলেন, খামেনির উচিত স্বৈরশাসকের পরিণতি মনে রাখা। ইরানের প্রতিবেশী দেশ ইরাকের শাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল।

তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার জন্য কথা পুর্নব্যক্ত করে কাৎজ আরও বলেন, ‘আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যে হামলা চালিয়ে যাব।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর