মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ইরানের সঙ্গে সব সীমান্ত পথ বন্ধ করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে চলমান ব্যাপক সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে সব সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেন।

বখশ পিরকানি বলেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

পাকিস্তানের চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ বন্ধ থাকলেও বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানি নাগরিকরাও ইরান থেকে ফিরতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর