রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এবার বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থাইল্যান্ডে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন পার না হতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে যাত্রার মাঝপথেই বিমানটি ফিরে গেছে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে। খবর রয়টার্সের

আজ শুক্রবার(১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফুকেট থেকে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে ফের ফুকেট দ্বীপে ফিরে এসে জরুরি অবতরণ করে।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনের ১৫৬ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এয়ার ইন্ডিয়াও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

গতকাল বৃহস্পতিবার গুজরাটে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনায় ২৪১ আরোহীসহ ২৯৪ জন নিহত হন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর