শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। তবে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।  এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম  সূত্রে জানা যায়, ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন কাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর