শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে ৪৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে গত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, নিহতদের পরিবারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি জরিপ চালানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়।

উত্তর প্রদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তর প্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া চলতে পারে।

এদিকে ঝড়ের কারণে রাজ্যের ঝাঁসি জেলার সিংঘার গ্রামে বিপুল সংখ্যক টিয়াপাখি মারা গেছে। স্থানীয়রা জানান, গ্রামের এক মন্দির সংলগ্ন বৃহৎ পিপল গাছটিকে বহু টিয়াপাখির বাসস্থান হিসেবে দেখা হত। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে অনেক টিয়াপাখি হতাহত হয়।

ঝাঁসি জেলার বন কর্মকর্তা জে বি শেন্দে পিটিআই’কে জানিয়েছেন, এ পর্যন্ত ৭০টি টিয়াপাখির মৃত্যু নিশ্চিত হয়েছে এবং প্রায় ৩০টি পাখি আহত অবস্থায় চিকিৎসাধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর