সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

শেখ হাসিনার ঘনিষ্ঠদের লন্ডনে ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ (ফ্রিজিং অর্ডার) করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। সূত্র: দ্য গার্ডিয়ান

প্রাক্তন সরকারের সঙ্গে যুক্ত সম্পদের সন্ধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের উপর চাপ বৃদ্ধির পর, জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) নয়টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে।

শনিবার (২৪ মে) গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, লন্ডনে বাংলাদেশের প্রাক্তন শাসকদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ, যা বাংলাদেশি টাকায় ১৪০০ কোটি টাকার বেশি।

দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যা ২০১১ সালে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

ফিনান্সিয়াল টাইমসের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, গ্রেশাম গার্ডেনসের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের প্রাক্তন নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন।

গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে, যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন, ‘আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি।’

এনসিএ-এর একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর