মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটাল জিউশ মিউজিয়ামের সামনের ফুটপাতে বুধবার রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। – এএফপি 

মার্কিন নিরাপত্তা দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আজ রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন।’

ইসরাইলি নেতারা এটিকে ‘ইহুদিবিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি জাদুঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি গুলি চালান। এতে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন।

স্থানীয় গণমাধ্যম জানায় আটকের সময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে, ‘একটি ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল বিশ্বজুড়ে তার নাগরিক ও প্রতিনিধিদের সুরক্ষায় দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর