বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কেন পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী  

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১২:২১ অপরাহ্ন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বাধীন সাত দলীয় জোট এবারের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে ভালো ফল করতে পারেনি। পরিস্থিতি আঁচ করতে পেরেই আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে পদত্যাগের বিস্তারিত কারণ জানাননি আলেক্সান্ডার দ্য ক্রো।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকের সন্ধ্যাটি সত্যিই খুব কঠিন ও দুঃখজনক।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইইউ পার্লামেন্টের ভোট দেননি। বরং তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

বেলজিয়ামের অভ্যন্তরীণ নির্বাচনে এবার খুবই ভালো ফল করেছে দেশটির ডানপন্থী দল ভ্লামস বেলাং পার্টি। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে এখনও খানিকটা পিছিয়ে আছে দলটি। আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর